সিলেট-কোম্পানীগঞ্জ বিআরটিসি বাস চালু হলে কেন নয় জকিগঞ্জ-সিলেট সড়কে ?
প্রকাশিত হয়েছে : ১২:০০:২৪,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৭১৩ বার পঠিত

সিলেট থেকে কোম্পানিগঞ্জ এর দূরত্ব মাত্র ২৪ কিলোমিটার আর ভোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব ৪১কিলোমিটার। গত ৮ নভেম্বর চালু হয়েছে সিলেট আম্বরখানা থেকে কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস। এক দশক আগে সে সড়কে বিআরটিসির বাস সেবা চালুর করা হলেও পরিবহন শ্রমিকদের আন্দোলনে তা তখন বন্ধ হয়ে যায়। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের সহযোগিতায় এক দশক পরে তারা সফল হলেন।
অথচ বাংলাদেশের জেলার শহর থেকে সবচেয়ে দূরের ৯১ কি.মি উপজেলা শহর হলো জকিগঞ্জ উপজেলা! সেই উপজেলার জনগণ যুগের পর যুগ বিভিন্ন সময় বিআরটিসি বাস চালু করার দাবী জানালেও উপজেলাবাসীর প্রাণের দাবীটি পূরণ হয়নি। জকিগঞ্জ – ঢাকা সরাসরি বাস চালুর দাবীটিও উপেক্ষিতই রয়ে গেলো। জকিগঞ্জ- সিলেট রেলপথের দাবীটিও নতুন করে সামনে আসছে। কারণ উন্নত যোগাযোগ হচ্ছে উন্নয়নের পূর্ব শর্ত। সহজে সিলেট শহরে যাতায়াত করতে না পারার ভোগান্তির কারণে পরিবার পরিজন নিয়ে অনেকে পরিবার এখন কষ্ট করে হলেও শহরে থাকছেন।
জকিগঞ্জ কি সম্ভব না বিআরটিসি চালু করার?
জকিগঞ্জের সড়কে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হওয়ায় বিআরটিসি বাস চালুর দাবীটি জোড়ালো হচ্ছে। স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন আমাদের প্রত্যাশা।
