সিলেট-জকিগঞ্জসহ অন্য সড়কের সংস্কার দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
প্রকাশিত হয়েছে : ১১:২২:৩২,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৬ | সংবাদটি ৬৯৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: অনির্দিষ্টকালের জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে পরিবহন (সকল প্র্রকার গাড়ি) ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সিলেট-জকিগঞ্জসহ অন্য সড়ক গুলো সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক নেতা মো: আব্দুল মুহিম। তিনি বলেন, বেশ কয়েকবার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)কে লিখিত আবেদন দিয়ে আসছি সড়ক সংস্কার করতে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই।
দীর্ঘদিন থেকে সড়কে বড় বড় গর্ত হয়ে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের।
