সিলেট সীমান্তিক কলেজের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:৪০,অপরাহ্ন ১৩ আগস্ট ২০১৬ | সংবাদটি ১৭০৯ বার পঠিত
সংবাদ দাতাঃ সীমান্তিক কলেজের একাদ্বশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠান নগরীর সোবহানীঘাটস্থ “বীরমুক্তিযোদ্ধা ড আহমদ আল কবির কমপ্লেক্স সীমান্তিক ভবনে শনিবার সকালে অনুষ্টিত হয়েছে ।
কলেজের অধ্যক্ষ মো আব্দুর রউফ তাপাদার’র সভাপতিত্বে,ফাহমিদা হক বিউটি ও সিরাজুল ইসলাম’র যৌথ পরিচালনায় , শিক্ষক এবাদুর রহমানের পবিত্র কোরান তেলাওয়াত এবং হৃদয় রায়ের গীতা পাঠের মাধ্যমে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্তিকের চীপ পেট্রোন আন্তর্জাতিক মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ বীরমুক্তিযোদ্ধা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান, সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, সিলেট কমিটির সেক্রেটারি শামীম আহমদ, কোষাধ্যক্ষ শাবিপ্রবি’র সহকারী অধ্যাপক করিমা বেগম,আঞ্চলিক কমিটির কোষাধ্যক্ষ ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান জুলকরনাইন লস্কর, সীমান্তিকের উপ পরিচালক পারভেজ আলম,কাজী হুমায়ুন কবির,ডাক্তার এস এম রুহুল আমিন, শাবিপ্রবি’র সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ চৌধূরী, এড,মামুনুর রশিদ, বাসস’র মোকসুদ আহমদ,সমাজসেবী নজরুল ইসলাম ও আহমদুল হক চৌধূরী বেলাল ।
অনুষ্ঠানে সীমান্তিকের অগ্রযাত্রার উপর ভিডিও চিত্র যৌথভবে উপস্থাপন করেন পরিচালক কাজী হুমায়ুন কবির ও প্রভাষক স্মিতা রায় ।
নবীনদের ফুলদিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণীর মহসিন, আমিনা,ফাহমিদা ও সুরভী ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী ফাহমিদা বেগম চৌধূরী ।
উপস্থিত ছিলেন ডিপুটি কো-অর্ডিনেটর মো:মাহবুব আলম,প্রজেক্ট ম্যানেজার এমদাদ হোসেন, নিজাম উদ্দিন, সাজূ ইবনে হান্নান খান, সোহেল তালুকদার প্রমুখ ।
