সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সোসাইটি ওয়েলফেয়ার এসো.
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:৩২,অপরাহ্ন ০৬ মে ২০১৯ | সংবাদটি ৪০৭ বার পঠিত

সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট এর উদ্যোগে শনিবার দুপুর ১২টার দিকে এম.সি.কলেজ সমাজবিজ্ঞান বিভাগের হলরুমে মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও মোঃ হাছান আহমদ এর পরিচালনায় মাহে রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী বিতরণও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিভূতি ভূষন দাস, ফারহানা ইসলাম, প্রভাষক অঘ্রাতা সৌরভ, কবির হোসেন, রোটারিয়ান মাযহারুল ইসলাম জয়নাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ একরাম হোসেন, কামরুল হাসান, আশরাফুল আলম, আসাদুজ্জামান শাওন, ফরিয়াদ আহমদ, ইসলাম উদ্দিন, মোঃ শাহিন আলম, হাবিব উল্লাহ মিছবাহ, রহিম উদ্দিন, রুজেল আহমদ, মোঃ মহসিন মিয়া, বাদল আহমদ ও কৃপানন্দ প্রমুখ।
