সৌদিআরবে জকিগঞ্জের আব্দুস শুকুর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:০৬,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৮৪০ বার পঠিত
সম্প্রতি মৃত্যুবরণকারি সিলেটের জকিগঞ্জ উপজেলার বলরামেরচকের বাসিন্দা আব্দুস শুকুর স্মরণে সৌদিআরবের রিয়াদের সেমেছিতে গতকাল শুক্রবার বাংলাদেশ সময় বিকেলে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আবুল হারিছ, মকবুল হোসেন, মইনুল ইসলাম, হেলাল আহমদ, জাবের আহমদ, আব্দুল বাতিন, সুরুজ মিয়া, এমদাদুল হক, সালাহ উদ্দিন, দেলোয়ার হোসেন, এলিন চৌধুরী, নূর উদ্দিন মিয়া, হেলাল খান, আজাদ আহমদ, জয়নুল হক, জামিল আহমদ, হিমেল আহমদ, খায়রুল হক, খালেদ আহমদ ও বুরহান উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন আব্দুস শুকুর একজন পরোপকারি মানুষ ছিলেন। কুয়েত এবং সৌদিআরবের দীর্ঘ প্রায় ৩৫-৩৬ বছরের জীবনে অগণিত বাঙ্গালী মানুষ তথা সিলেটের মানুষের কল্যাণে কাজ করেছেন। একজন সমাজসেবক, দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন তিনি। তার অবদান প্রবাসীরা কখনও ভূলতে পারবে না। তারা বলেন এমন একজন মানুষকে নির্মমভাবে কেনো প্রাণ দিতে হয়েছে, সেটি তদন্ত করে দেখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

