হাজারো মানুষের ভালোবাসা ও চোখের জলে ইউনুস আলীকে শেষ বিদায়
প্রকাশিত হয়েছে : ৮:২৮:৫৬,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ১৭৪৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সর্বস্থরের হাজারো জনতার শ্রদ্ধা, ভালোবাসা ও চোখের জলে বিরশ্রী ইউপি চেয়ারম্যান মো: ইউনুস আলীকে শেষ বিদায় জানানো হয়েছে। আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে নিজ গ্রামের আখাকল্যাণ মাদ্রাসার পার্শ্ববর্তী প্রাঙ্গনে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার আগে মরহুমের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, ভাপতি হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের সচিব আলহাজ লোকমান উদ্দিন চৌধুরী, কৃষক লীগের উপদেষ্টা আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, দিঘীরপার পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন কাজল,আওয়ামীলীগ নেতা এমএজি বাবর, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, ইউনুস আলী,জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডক্টর এনামুল হক শিকদার, জিয়া উদ্দিন লালা,সদস্য পদপ্রার্থী বুরহান উদ্দিন, আবু জাফর মো রায়হান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, কবির আহমেদ, মাহতাব হোসেন চৌধুরী, জুলকরনাইন লস্কর,জাতীয় পার্টি নেতা মর্তুজা আহমদ চৌধুরী, কাজী রিয়াজুল হক রানু সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ, শেখ বুরহান উদ্দিন, সাবেক ইউপি আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন, ব্যবসায়ী মোস্তাক আহমদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, ওসি হাবিবুর রহমান হাওলাদার, ওসি (তদন্ত) সওকত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নেতৃবৃন্দ। জানাযায় ইমামতি করেন মরহুমের ভাতিজা মাওলানা হাসান। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান ।
সদালাপি, পরোপকারি সদাহাস্যোজ্জল এ জনপ্রতিনিধির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

