২৫ বছর পর বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রে বঙ্গবন্ধুর ছবি
প্রকাশিত হয়েছে : ৮:১৪:৩৬,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৫৭৯ বার পঠিত
দুবাই উত্তর আরব আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হুসেনের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রায় ২৫ বছর পর বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লাগানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাস আল খাইমা বাংলাদেশ প্রাইভেট ইংলিশ স্কুলের সভাপতি পেয়ার মোহাম্মদ,উম্ম আল কোয়াইন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি এনামুল হক,সহ সভাপতি শ্রী অনুকল রাম,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম বেপারী,সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ প্রচার সম্পাদক রুবেল আহমেদ শিবলু,সম্মানিত সদস্য কাজি হাবিবুর রহমান,ময়নুল ইসলাম, আলি আকবর, সাতির আলী,ওমর ফারুক কফিল,মাওলানা ওমর ফারুক,সংযুক্ত আরব আমিরাত কমিউনিটি নেতা আবুল কাশেম, কামরুল ইসলাম জুয়েল,ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।

