৩য় বর্ষপূর্তিতে এতিমদের পাশে সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট
প্রকাশিত হয়েছে : ২:৫৩:৫১,অপরাহ্ন ০১ জুলাই ২০১৯ | সংবাদটি ৩০৫ বার পঠিত
সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট আজ তৃতীয় প্রতিষ্টা বার্ষিকী উদযাপন হয় সিলেটের উপশহরস্থ তেররতন বাজারের প্রাঙ্গনে একটি বস্তিতে। সোসাইটির সভাপতি মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য আশরাফুল আলম। প্রধান অতিথির বক্তব্য দেন সোসাইটির উপদেষ্টা, এম সি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান, প্রধান আকর্ষন হিসাবে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা উইমেন্স মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তাপাদার, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না, কানাইঘাট সমাজকল্যাণ সংস্হার সাধারণ সম্পাদক আহমেদ মাছুম । বক্তারা বলেন সমাজের সুবিধাবঞ্চিতদেরকে নিয়েই সর্বদা কাজ করে যাচ্ছে সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন। আশাকরি সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন আরো অনেক দুর এগিয়ে যাবে। সোসাইটির পাশে থেকে কাজ করতে পেরে ধন্য মনে করেন তারা।বক্তারা সোসাইটির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ একরাম হোসেন, অফিস সম্পাদক মোঃ কামরুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন, প্রচার সম্পাদক ফরিয়াদ আহমদ, সিনিয়র সদস্য ফরহাদ আহমদ, ইয়ামিন আরাফাত, রহিম উদ্দিন, শাহীন আলম,জুবেল আহমদ,সজিব আহমদ চৌ, রিমা বেগম,শেলি বেগম,ইসরাত জাহান পলি,লিজা আক্তার, শুকরিয়া সুলতানা,তানিয়া ইয়াছমিন,ফরিদা বেগম,জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সদস্য রুহুল আমিন, মো.মোছলেহ উদ্দিন,সোহেল আহমদ,শিপলু আহমদ অভি,জাকির হোসেন শিপু,শিক্ষক জামিল আহমদ,মিজানুর রহমান, গুলজার আহমদ প্রমুখ।পরে সুবিধা বঞ্চিত এতিমদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
