৮ দফা দাবীতে জকিগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশে নায়েবে আমীর.…
প্রকাশিত হয়েছে : ১০:০৪:১৮,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ১৮৫ বার পঠিত

৮ দফা দাবীতে জকিগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ
জকিগঞ্জ প্রতিনিধি
খেলাফত মজলিসের নায়েবে আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল হক বলেছেন, ‘বর্তমান সরকার অধিকাংশ বিরোধী দলের ন্যায্য দাবীকে শুধু উপেক্ষাই করছেনা, বরং সরকারী দল বিরোধীদের কর্মসূচীর পাল্টা কর্মসূচী দিয়ে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচীও তাদের সহ্য হয়না। বিরোধী পক্ষের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে সমঝোতায় বসুন।বিদেশীদেরকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ দিয়ে আমাদের স্বাধীনতা-সার্ভৌমত্বে আঘাত করতে দেবেননা।’
তিনি রোববার বিকেলে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দধৌংংরাখছিলেন। দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও কারাবন্দী আলেম-উলামা এবং রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি ও সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় এমএ হক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমীন।
বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী বলেন, ‘ লুটেরা-দুর্নীতিবাজদের হটিয়ে দেশে ন্যায়-ইনসাফের রাজ কায়েম করতে হবে। সে লক্ষেই খেলাফত মজলিসের রাজনীতি। আগামী ১৪ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মধ্য দিয়ে আগামী দিনের জাতীয় মুক্তির দিকনির্দেশনা ও কর্মসূচী ঘোষণা করবে খেলাফত মজলিস। তাই এ সমাবেশ জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। সেই সমাবেশে জকিগঞ্জ বাসীর স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করছি। ‘
উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হামিদ জালালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, শ্রমিক মজলিসের সিলেট জেলা সভাপতি মোহাম্মদ আবদুল কাইয়ূম,ইসলামী যুব মজলিস সিলেট জেলা সদস্য সচিব হাফিজ মাওলানা জারির হোসাইন,খেলাফত মজলিস সিলেট জেলা নির্বাহী সদস্য মাওলানা আবদুস সালাম, উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আহাদ,মাওলানা আবদুল করীম, হাফিজ আবদুল হালিম, আবুল কালাম আজাদ ও মাওলানা আবদুল কাদির প্রমূখ।
সমাবেশে জকিগঞ্জ-শেওলা, জকিগঞ্জ আটগ্রাম সড়ক সংস্কারের জোর দাবী জানানো হয়।
