আজ বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬ English Version মোবাইল ভার্সন Banner 2nd Sylhet View 24 Logo International University | জাতীয় | সিলেট | রাজনীতি | অর্থনীতি | আন্তর্জাতিক | খেলাধুলা | বিনোদন | শিক্ষা-ক্যাম্পাস | তথ্য প্রযুক্তি | চিত্র-বিচিত্র | প্রবাস জীবন | আমাদের পরিবার সিলেট মন্টু ভাই কথা রাখতে পারলেন না, সেলিম উদ্দিন (এমপি)
প্রকাশিত হয়েছে : ১:৩৮:১৫,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৬৯৫ বার পঠিত
আমরা জানি সকল প্রানীকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হয়। প্রায়ই বলতেন হঠাৎ চলে যাবেন – মারা যাবেন কথা গুলা বলা থেকে বিরত রাখতাম।
২০১৩ সালের সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন এর পর আমাকে সভাপতি এবং মন্টু ভাইকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হলো। শুরু হলো মন্টু ভাইর সাথে ঘনিষ্ঠভাবে দলীয় কাজ করার সুযোগ। সংগঠনের কাজ নিয়ে প্রতিনিয়ত প্রায় প্রতিদিন আমার সিলেটের বাসায় চলে আসতেন। সকালে আসতেন রাত শেষে বাসায় চলে যেতেন। তার মধ্যে দলীয় কাজের জন্য প্রাণ চাঞ্চ্যলতা ছিল। প্রতিনিয়ত ১৩টি উপজেলা থেকে নেতাকর্মীরা ছুটে আসতেন। শিবগঞ্জের আমার বাসাটি যেন জাতীয় পার্টির নেতাদের মিলনমেলায় পরিনত হয়ে যেত। সুবিধাছিল আমার পরিবারের সদস্যরা লন্ডনে অবস্থানের কারনে নেতা কর্মীরা সাচ্ছন্দে দিন-রাত অবস্থান করতে পারতেন। মন্টু ভাই না আসলে প্রাণবন্ত হতনা। কঠিন সত্য কথা মন্টু ভাই বলতে পারতেন। যে কোন সমস্যায় মন্টু ভাই ছিলেন সমাধানের চাবিকাঠি। তিনি নেতাকর্মীদের আদর করতেন এবং শাষন করার ক্ষমতাও ছিল তার।
প্রিয় মন্টু ভাই আর আমাদের মাঝে নেই জানি আর কোনদিন ফিরে আসবেন না তার স্মৃতি আমাকে কষ্ট দিবে।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দলীয় সাংগঠনিক দায়িত্বের পাশাপশি আমার নির্বাচনী এলাকা জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নমূলক প্রায় প্রতিটি অনুষ্ঠানে অংশ গ্রহন করতেন। বৃহত্তর সিলেট বিভাগ জাতীয় পার্টি তথা সকল দলের মানুষের একজন সুপরিচিত নেতা ছিলেন সৈয়দ আবুল কাশেম মন্টু।
আমি হারিয়েছি একজন ভাই, একজন সহযোদ্ধা, একজন সহকর্মীকে আর জাতীয় পার্টি হারালো একজন নিবেদিত প্রাণ এরশাদ সৈনিককে। তার মৃত্যুতে জাতীয় পার্টির যে ক্ষতি হয়েছে তা আর কোনদিন পূরন হবার নয় এবং এরকম একজন নিবেদিত নেতা এ জীবনে পাওয়া যাবে না।
আমি প্রিয় মন্টু ভাইর মৃত্যুর সংবাদ শুনে কয়েক ঘন্টা কিংকর্তব্যবিমূড় এর মতো ছিলাম। ফরজ ও নফল নামাজ আদায় করলাম প্রিয় মন্টু ভাইর জন্য প্রাণ ভরে দোয়া করলাম। তারপর মোটামুটি স্বাভাবিক হলাম। লন্ডনে অবস্থানের কারনে কয়েকদিন আগে কথা হয়েছে বললেন শরীর ঠিক হয়ে গেছে দেশে গেলে আমার সাথে সময় দিবেন। প্রিয় মন্টু ভাই কথা রাখতে পারলেন না, তিনি পরকালে পাড়ি জমালেন। আল্লাহর কাছে প্রার্থনা প্রিয় মন্টু ভাইকে যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
কেন্দ্রীয় কমিটিতে সদস্য হওয়ার জন্য তাকে ফোন করে অভিনন্দন জানালাম। প্রতি উত্তরে বললেন ধন্যবাদ আপনাকে আমিতো কোনদিন চেষ্ঠা করি নাই, সবই আপনি করেছেন। আমি ধন্যবাদ জানাই জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্যারকে জাতীয় পার্টির নিবেদিত প্রাণ আবুল কাশেম মন্টু পার্টিতে একটু সম্মান নিয়ে চিরতরে বিদায় নিয়েছেন।
মন্টু ভাই এর মতো আরোও দীর্ঘ দিনের নিবেদিত পরিক্ষিত সিলেটে এবং লন্ডনে অবস্থানরত এরশাদ সৈনিকদের কেন্দ্রীয় কমিটিতে তাদের আবেদন বিবেচনা করার জন্য মাননীয় চেয়ারম্যান ও মহাসচিবকে অনুরোধ করবো।
প্রিয় মন্টু ভাই আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন একজন আদর্শবান রাজনীতিবিদ হিসেবে এবং বৃহত্তর সিলেটের জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রেররনার উৎস হয়ে বেঁচে থাকবেন চিরকাল।
# লেখক : সেলিম উদ্দিন, এমপি
বিরোধীদলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।

