আবারো সম্মাননা পেয়েছে রক্তাঙ্গন
প্রকাশিত হয়েছে : ৬:৩৬:৩৬,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৯ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাইন্ডেশন-এর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সিলেট নগরীর মুসলিম সাহিত্য সংসদে গতকাল ২৯ নভেম্বর শুক্রবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মো: মামুনুর রহমান সিদ্দিকী, সিনিয়র জেলা সহকারী জজ, সিলেট।প্রধান আলোচক ছিলেন, মো: আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার,সিলেট জেলা। সভাপতিত্ব করেন, রক্তাঙ্গনের উপদেষ্টা রকিব আল মাহমুদ,পরিচালক, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সিলেট বিভাগ।
সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ২য় বারের মতো
রক্তাঙ্গন সামাজিক সংগঠন সিলেট-কে সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা গ্রহণকালে উপস্থিত ছিলেন রক্তাঙ্গন সামাজিক সংগঠন সিলেট-এর প্রতিষ্টাতা চেয়ারম্যান এইচ এন ইমরান,সভাপতি ইমরান লষ্কর ইমন, সাধারণ সম্পাদক মো: মোছলেহ্ উদ্দিন,আলমগীর সানি,সাকিল মাজহার রণী, মো:লিটন চৌধুরী, মাহফুজুর রহমান,নাজমুল,সোহাগ আহমদ প্রমুখ।
রক্তাঙ্গন পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে আসক ফাউন্ডেশনের প্রতি।
