আমেরিকায় বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত
প্রকাশিত হয়েছে : ৮:৩৬:৪০,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৪৩৩ বার পঠিত
আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন যাদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। খবর বিবিসি’র।
বুধবার (৮ নভেম্বের) স্থানীয় সময় রাত ১১.২০ এর দিকে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। হামলার সময় বারটিতে ২০০’র মতো মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হামলার মোটিভ সম্পর্কে কিছু জানা যায়নি বলেও জানিয়েছেন তারা।
নিহত পুলিশ সদস্যের নাম রোন হেলুস। তিনি ২৯ বছর ধরে আমেরিকার পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। এক বছর পরেই তার অবসরে যাওয়ার কথা ছিল। তাকে একাধিক গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসাধীন আহত এক ব্যক্তি বলেছেন হামলার শব্দ আতশ বাজির মতো ছিল। হামলাকারী এক নাগারে গুলি চালাতে থাকেন।
হামলার স্থল পুলিশ ঘিরে রেখেছে।
