আরব আমিরাত বিএনপির কমিটিতে জকিগঞ্জের তিনজন
প্রকাশিত হয়েছে : ২:৩৪:১৩,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ১০৪০ বার পঠিত
২৪ডিসেম্বর শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্প্রতি অনুমোদিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় । উল্লেখ্য গত ২৯ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির অনুমোদন হয় । ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন কয়েছ আহমদ ও সাহেদ আহমদ।
প্রসঙ্গত: ১০১সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী দল (বিএনপি) সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি করা হয়েছে। উপদেষ্টা কমিটিতে ১৯জন রাখা হয়েছে।

