ইউএই যুুবলীগের উদ্যোগে ৪৫ তম বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ৫:২৫:৪৮,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৮০৯ বার পঠিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইউ এ ই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ৪৫ তম বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সহ সম্পাদক এবং ইউ এ ই আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি এম সাইফুল আলমের সভাপতিত্বে ও পরিচালনা করেন, ইউ এ ই আওয়ামী যুবলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাস আল কাইমাহ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইউ এ ই আওয়ামী যুবলীগ এর বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউ এ ই যুবলীগ এর সহ সভাপতি মোহাম্মদ হুছাইন মনু, সহ সভাপতি তাজউদ্দীন,ইউ এ ই যুবলীগ এর সহ সাধারণ সম্পাদক রুবেল আহমেদ শিবলু, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি সুপ্রকাশ বড়ুয়া সুকু সহ আরো উপস্থিত ছিলেন, দুবাই আওয়ামী লীগ এর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোহাম্মদ এনাম ও আবুধাবী যুবলীগ এর বিপ্লবী সভাপতি বশির ভুঁইয়া, সারজাহ যুবলীগ এর বিপ্লবী সভাপতি মোহাম্মদ এনাম, উম্ম আল কোয়াইন যুবলীগ এর বিপ্লবী সভাপতি সেলিম বেপারি, আজমান যুবলীগ এর বিপ্লবী সভাপতি আবুল কালাম ভুঁইয়া, আল আবির যুবলীগ এর বিপ্লবী সভাপতি জাহেদ চৌধুরী, আল আবির স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি হানিফ সিকদার সহ সংযুক্ত আরব আমিরাত আওয়ামী মনা সকল মুজিব আদর্শের সংগঠনের সৈনিক ভাইয়েরা।
বক্তারা ইউ এ ই আওয়ামী মনা সকল মুজিব আদর্শের সৈনিক ভাইদেরকে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে সততার সাথে কাজ করে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তোলার জন্য উদাত্ত আহ্বান জানান।

