উপশহরে সেবারদূত সংগঠন এর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১:২৪:৫৩,অপরাহ্ন ০৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৯৮ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
সিলেটের স্বেচ্ছাসেবী, অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সেবারদূত সামাজিক সংগঠন এর উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৪ আগস্ট) নগরীর উপশহর তেররতন এলাকার ৩০টি অসহায় পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
ঈদসামগ্রীর মধ্যে ছিলো- তেল, পিয়াজ, আদা, রসুন, ময়দা ও লবন।
সংগঠনের কর্মীরা তেররতন এলাকায় গিয়ে সরেজমিনে গরীব পরিবারগুলোর একটি তালিকা তৈরী করেন। পরে প্রত্যেক পরিবারের জন্য তারা ঈদসামগ্রী দিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন- সেবারদূত সামাজিক সংগঠনের সভাপতি আখতার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আহমেদ সুলতান রাসেল, সহ-সভাপতি মুবতাসিম খান ইশমাম, সাংগঠনিক সম্পাদক মিজান আহমদ, প্রচার সম্পাদক শামীম আর রহমান, অর্থ সম্পাদক মো. ইমন, সহ প্রচার সম্পাদক রিজভী, শিক্ষা বিষয়ক সম্পাদক আরাফ হামজা, মিডিয়া মেম্বার ফাহিম আরেফিন সিজান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, কার্যকরী সদস্য ইমরান চৌধুরী, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম রানা, মো. জাকির, বিষ্ণু পদ চন্দ্র, সদস্য তোফাজ্জল হোসেন রবিন। এছাড়াও উপস্থিত ছিলেন আহসান হাবিব, তায়েফ আহমদ চৌধুরী, রত্না, আসাদ মাহবুব, সিয়াম রহমান সাজিদ, ইউনুছ চৌধুরী প্রমুখ।
মানবিক ও সামাজিক কাজের জন্য সেবারদূত সংগঠন এর সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।
