একাত্তরের কথা’র অনলাইনভার্সন যাত্রা করছে আজ
প্রকাশিত হয়েছে : ২:১৪:৩১,অপরাহ্ন ০১ জুন ২০১৯ | সংবাদটি ৩৪১ বার পঠিত

প্রখ্যাত সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের সম্পাদনায় প্রকাশিতব্য সিলেটের প্রথম পূর্ণাঙ্গ ট্যাবলয়েড সংবাদপত্র একাত্তরের কথা’র অনলাইনভার্সন আজ শনিবার (১ জুন) দুপুর থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে।
নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে একাত্তরের কথা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অনলাইনভার্সন উন্মুক্ত করবেন পত্রিকাটির প্রকাশক নজরুল ইসলাম বাবুল ও সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সিলেটের ঘটনাপ্রবাহের সাথে দেশের বাইরে থাকা লাখো সিলেটিদের সরাসরি সম্পৃক্ত রাখতে একাত্তরের কথা প্রিন্টভার্সনের পাশাপাশি অনলাইনেও সংবাদপরিবেশন করবে।
অাজ শনিবার থেকে অনলাইনভার্সনে নিয়মিত সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ পাবে। অনলাইন ভার্সনের ঠিকানা হচ্ছে ekattorer-kotha.com বিশ্বের যেকোনোপ্রান্ত থেকে নিমিষেই পড়া যাবে একাত্তরের কথা। সংবাদপাঠাতে barta.ekattor@gmail.com ই-মেইল ঠিকানা ব্যবহারের অনুরোধ করেছেন একাত্তরের কথা কর্তৃপক্ষ।
