কানাইঘাটে ব্রিকফিল্ডকে ১ লক্ষ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২:০০:২২,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৩৮১ বার পঠিত
কানাইঘাট সদর ইউপির খেলুরবন্দ নামক স্থানে লাইসেন্সবিহীন রায়হান ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং কানাইঘাট থানা পুলিশকে সাথে নিয়ে রায়হান ব্রিকফিল্ডে এ অভিযান চালান।
এ সময় লাইসেন্স না থাকায় অবৈধভাবে ব্রিকফিল্ড পরিচালনা করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
