কানাইঘাটে ৬ সন্তানের জনকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১২:০৭:২৭,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩২৭ বার পঠিত
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে ৬ সন্তানের জনক মমতাজ আলী (৫৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের মৃত শহীদ আলীর পুত্র।
জানা যায়, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে নিজ বসত ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে পরিবারের সকলের অগোচরে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে কানাইঘাট থানার এসআই দেলোয়ার হুসেন একদল পুলিশ নিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন।

