কানাইঘাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১:২১:২০,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩০০ বার পঠিত
আওয়ামী লীগের বহু প্রত্যাশিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ২টার এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে ভোটারদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কে.এইচ.এম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন খাজা শামীম ।
আল-রিয়াদ কমিউনিটি সেন্টারের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযােদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মােহাম্মদ আলী দুলাল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভােকেট রনজিত সরকার, সাংস্কৃতিক বিষয়ক সাদেক এমাদ উদ্দিন মানিক, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমান, সদস্য সচিব অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
এসময় জেলা ও উপজেলার কয়েকজন নেতাকর্মীও বক্তব্য রাখেন।
