কালিগঞ্জে দোকানের ক্যাশ ভেঙে চুরির ঘটনায় থানায় জিডি, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ১১:০৯:১১,অপরাহ্ন ০১ জুন ২০২২ | সংবাদটি ৪০৭ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে দিন দুপুরে দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুর ১টায় জকিগঞ্জ-সিলেট সড়ক সংলগ্ন সীমান্ত এন্টারপ্রাইজ নামক দোকানের তালা ভেঙে চোরেরা নগদ টাকা নিয়ে যায়। দোকানের মালিক আব্দুল মালিক চৌধুরী জানান, নামাজ থেকে ফিরে ক্যাশ বাক্সের তালা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে কর্মচারীরা আমাকে ফোন দেন। দোকানের ক্যাশ বাক্স থেকে আনুমানিক দেড় লাখ টাকা চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে বলে জানান দোকানের মালিক।
