গুজব-গণপিটুনির জেরে ৯ মামলায় গ্রেফতার ৮১
প্রকাশিত হয়েছে : ৭:৫১:৩৫,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ছেলেধরার গুজব ছড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
তিনি দাবি করেন, সারাদেশে গণপিটুনির ঘটনায় ৬ জন নিহত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ছেলেধরা সন্দেহে সারাদেশে এখন পর্যন্ত ৯টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ৮১ জনকে। পদ্মা সেতুর জন্য শিশুদের মাথা লাগবে এমন গুজব যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত চার্জশিটের মাধ্যমে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাচাই না করে সোশ্যাল মিডিয়ার সব কথা বিশ্বাস করা যাবে না।
যেকোনো পরিস্থিতিতে ৯৯৯-নম্বরে ফোন করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোকিত বাংলাদেশ
