গোলাপগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে চালক নিহত
প্রকাশিত হয়েছে : ৬:৫৯:৪৫,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৪২৭ বার পঠিত
গোলাপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন যাত্রী।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন আহমদ (২৬) গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছ গ্রামের ছমির উদ্দিনের ছেলে।
আহত যাত্রী একই উপজেলার পৌর এলাকার রণকেলী দক্ষিণভাগ গ্রামের ফারুক আলীর ছেলে জাবেদ আহমদ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরীস্থ নুরজাহান সিএনজি পাম্পের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন সিএনজিতে থাকা এক যাত্রী। আহত ব্যক্তিকে তাৎক্ষণিক স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

