জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল দিবস ঘোষণা করতে হবে
প্রকাশিত হয়েছে : ৪:১২:২৬,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৯০৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ২১নভেম্বর বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জ। স্বাধীনতার ৪৫বছর পরও সে দাবিটি আজও উপেক্ষিত। আজ সোমবার সে ঐতিহাসিক দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দোয়া মাহফিলের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। রং বে রংয়ের ব্যানার, ফেস্টুন, মাথায় ক্যাপ পরে মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিক, প্রবাসীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা র্যালিতে অংশ নেন। বাজার প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিনের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেবের পরিচালনায় অনেকেই বক্তব্য দেন। বক্তারা বলেন, স্বাধীনতার ৪৫বছর হলেও আজও সে দাবি উপেক্ষিত। লাখ লাখ মানুষের প্রাণের দাবি প্রথম মুক্তাঞ্চল ঘোষণা করতে জোর দাবি জানান বক্তারা ।
র্যালিল আগে মুক্তিযোদ্ধাদের হাতে নগদ ২০হাজার টাকা তুলে দেন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি রাজস বিশ্বাস, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, কোষাধ্যক্ষ ডা. হাবিবুল্লাহ মিছবাহ, সদস্য আব্দুল হান্নান রুবেল, সাবু আহমদ প্রমূখ।

