জকিগঞ্জের আটগ্রামে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩:২৯:২০,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ২২৯ বার পঠিত
জকিগঞ্জের আটগ্রামে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের মতবিনিময়
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের আটগ্রামে মতবিনিময় করেছেন। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে আটগ্রাম স্টেশনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলকারনাইন লস্কর।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও উপজেলা যুবলীগের সদস্য আব্দুস ছুবহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি বক্তব্যে বলেন আমি চাই মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। অতীতে ত্যাগ স্বীকার করেছি, আগামীতে দলের মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সিলেট পরিষদের সদস্য ইফজাল চৌধুরী, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জামাল আহমদ মাসুক উদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় তাঁকেও স্বাগত জানান তিনি। এর আগে মঙ্গলশাহ গ্রামে গিয়ে নিহত আবুল হোসেন লিচুর শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং জড়িতদের শাস্তি দাবি করেন মাসুক উদ্দিন আহমদ।
