জকিগঞ্জের ক্যান্সার আক্রান্ত রউফ বাঁচতে চান
প্রকাশিত হয়েছে : ২:৩৮:০৬,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৮০৬ বার পঠিত

জকিগঞ্জ বার্তা,
আমি বাঁচতে চাই। কত মানুষইতো ক্যান্সার হলে বেঁচে যায়’। ক্যান্সারে আক্রান্ত আব্দুর রউফ ঘরে শুয়ে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে বিড়বিড় করে বলছিলেন বেঁচে থাকার এমন আকুতির কথা। জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের পূর্ব বেউর গ্রামের আব্দুর রউফের গলায় ৭থেকে ৮মাস আগে বাসা বেঁধেছে ক্যান্সার।
ক্যান্সার আক্রান্ত হওয়ার পর প্রথমে ডা. হারুনুর রশিদের নিকট চিকিৎসা করান। কিছুদিন পর থেকেই সিলেট নগরীর ট্রাস্ট হাসপাতালের ডা. মিজানুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। ২ছেলে, ৩মেয়ে সন্তানের জনক দরিদ্র রউফ তার চিকিৎসা ব্যয় সংকুলান করতে পারছেন না। তার অপারেশন সহ প্রয়োজনীয় সব কিছু সম্পন্ন করতে অন্তত ১০-১২লক্ষ টাকা প্রয়োজন। তাকে আর্থিক সহায়তায় এগিয়ে আসতে সমাজের হৃদয়বান দানশীল ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন তার স্বজন রুহেল আহমদ।
যোগাযোগ
০১৭৭৭৫৬৬০৪২ (রউফ)
০১৭২৪২৭৩৭২৪ (রউফের শ্যালক-রুহেল)
