জকিগঞ্জের মানুষ ভালো এবং আন্তরিক, বিদায়ে জকিগঞ্জ বার্তাকে দেবব্রত দাস
প্রকাশিত হয়েছে : ৪:৩০:১৯,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৬ | সংবাদটি ৭৮০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: টানা ১৪বছর জকিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন দেবব্রত দাস। প্রমোশন পেয়ে সহকারি পরিচালক হিসেবে সমাজ সেবা অধিদফতর রাজধানী ঢাকার আগারগাওয়ে ইতোমধ্যে যোগদান করেছেন তিনি। সত্যিই দেবব্রত দাস একজন ভালো মনের মানুষ ছিলেন। ফুলতলী মাদ্রাসা, লামারগ্রাম মাদ্রাসা, শাহবাগ মাদ্রাসার এতিমখানাসহ অনেক প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিরা তাকে আন্তুরিক হিসেবে দেখেছেন। সকলের সাথে হৃদ্যিক ও সু-সম্পর্ক ছিল। ভালো এবং সৎ অফিসার হিসেবে সুনামও রয়েছে তার।
বিদায়ী উপজেলা সমাজসেবা অফিসার দেবব্রত দাস জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, জকিগঞ্জের মাটি ও মানুষের সাথে আমার হৃদ্যিক সম্পর্ক ছিল। কারো সাথে ন্যূনতম মনোমালিন্য বা কথা কাটাকাটি হয়নি। মানুষ ভালো এবং আন্তরিক ছিলেন। সকলের সাথে ছিল সু-সম্পর্ক। জকিগঞ্জের মানুষ ভালো বলেই দীর্ঘ প্রায় ১৪বছর কাটালাম। সিলেটে অনেক পোষ্ট খালি থাকার পরও আমি প্রিয় জকিগঞ্জের মানুষের টানে কোথাও যাইনি। মূলত ভালো লাগা থেকেই জকিগঞ্জ এত বছর থেকেছি। বিদায় বেলা জকিগঞ্জ ছেড়ে যেতে মন চাচ্ছে না। কিন্তু নির্দেশ এসেছে, সেহেতু যেতেই হবে। আকস্মিক নির্দেশ আসে সমাজসেবা অধিদফতর রাজধানী ঢাকার আগারগাওয়ের সহকারি পরিচালক হিসেবে যোগদান করবো। অধিফতর আমাকে প্রমোশন দিয়েছে। গত ৩০জুন সেখানে যোগদান করে জকিগঞ্জ চলে এসেছি। কাল শুক্রবার ঢাকায় যাবো। ফের শিগগির আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বদলীর আদেশ পাওয়ার পর থেকে বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান তাকে সংবর্ধনা প্রদান করেছে। ইতোমধ্যে উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাদেদেওরাইল ফুলতলী আলীয়া মাদ্রাসা, জামেয়া ইসলামিয়া লামারগ্রাম মাদ্রাসা, উপজেলা সমাজসেবা কার্য্যালয় তাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট দিয়েছে।

