জকিগঞ্জের সোনাসারে সৌদিয়া কমিউনিটি সেন্টার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১:২৪:২৯,অপরাহ্ন ২৬ জুন ২০২১ | সংবাদটি ৭৬১ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের সোনাসার বাজারে আধুনিক সৌদিয়া কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা দুইটার দিকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেন্টারের মালিক ইসলাম উদ্দিন মেম্বার তাঁর সহোদর সৌদিআরব প্রবাসী সিরাজ উদ্দিন ও রিয়াজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, সাবেক সদস্য আব্দুল হালিম, প্রবাসী জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন খান, আজিজুর রহমান খান, আলী আহমদ চৌধুরী টিপু, আব্দুর রহমান খান, টিপু মিয়া ও ব্যবসায়ী হারুন আহমদ সহ অনেকেই। পরে দোয়া পরিচালনা করেন শায়খুল হাদীস মাওলানা মাহমুদ হোসাইন।
সিরাজ উদ্দিন জানান সেন্টারে একই দিনে আকর্ষনীয় নতুন ভবনের দু’টি পৃথক কক্ষে দু’টি অনুষ্ঠান চলবে। সেন্টারে বিয়েশাদী ছাড়াও যে কোন সামাজিক অনুষ্ঠান করতে পারবেন। প্রায় ৫শত আসন বিশিষ্ট এই সেন্টারের যে কোন সামাজিক অনুষ্ঠানের প্রয়োজনে সেবা গ্রহীতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
