জকিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:১৩,অপরাহ্ন ২৬ মে ২০২২ | সংবাদটি ৩২১ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।
সভায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, মাজেদা রওশন শ্যামলী ও থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার সহ জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা সহ অনেকেই।
