জকিগঞ্জে ইমাম ও হাফিজদের এইচ টি এ সেবা ফাউন্ডেশনের উপহার
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:২৭,অপরাহ্ন ১৩ মে ২০২০ | সংবাদটি ৪২১ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধিঃ করোনা সংকটে ইমাম ও হাফিজ গণ বিপাকে রয়েছেন। তাদের পাশে দাড়িয়েছে এইচ টি এ সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার পৌর এলাকার খলাছড়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে মসজিদের ইমাম ও হাফিজ শিক্ষার্থী অনেকের মধ্যে ঈদ উপহার (টাকা) প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খলাছড়া জনকল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল, এইচ টি এ সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. ইউনুস আলী ওহাব, কোষাধ্যক্ষ জাহেদ আহমদ, সদস্য আবুল কালাম কালন, মো. তুহিনুল হক ও সাজু আহমদ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিক আহমদ বলেন দীর্ঘ ১৬ বছর থেকে এই ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করছে। বন্যা সহ যে কোন প্রাকৃতিক দুর্যোগে জকিগঞ্জ, সিলেট তথা দেশের বিভিন্ন প্রান্তে থাকা দরিদ্র মানুষের পাশে রয়েছে ফাউন্ডেশনটি। এরই ধারাবাহিকতায় করোনা সংকটে মানবিক সহায়তা করা হচ্ছে। ইতোমধ্যে সিলেট শহর ও জকিগঞ্জের কয়েক শ মানুষকে সহায়তা করা হয়েছে।
