জকিগঞ্জে এনআরবি ব্যাংক পরিচালকের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১:৪০:২৭,অপরাহ্ন ১৫ মে ২০২০ | সংবাদটি ২৭৭ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
এনআরবি ব্যাংকের পরিচালক প্রবাসী জাহিদ ইকবালের উদ্যোগে জকিগঞ্জের ১ হাজার পরিবারকে করোনা দুর্যোগে খাদ্য সহায়তা প্রদান করছেন। এ খাদ্য সহায়তার অংশ হিসেবে শুক্রবার মানিকপুর ইউনিয়নের ২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল, লবন, পেয়াজ ও ১ লিটার করে তেল প্রদান করা হয়।অতিথি হিসেবেউপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোঃ আব্দুন নাসের।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক প্রতিনিধি মাহবুব হোসেন চৌধুরী, মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী রিলন, ব্যবসায়ী বিমল পাল, প্রবাসী মাও. আব্দুল কাদির, মামুন রশিদ, মাহমুদ আলী, নাজিম উদ্দিন, কবির উদ্দিন, সাদিক আহমদ, জুমেল আহমদ প্রমূখ।
