জকিগঞ্জে এসএসসিতে ২৬৪৯ ও দাখিলে ৭৪৬
প্রকাশিত হয়েছে : ৮:০৫:৪৯,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ২৯০ বার পঠিত
জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জে দু’টি কেন্দ্রের অধিনে ২০টি মাধ্যমিক স্কুলের ২৬৪৯জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে। জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২টি স্কুলের ১৭৫৬জন শিক্ষার্থী অংশ নেবে। এতে ছাত্র হচ্ছে ৬৯২ এবং ছাত্রী ১০৬৪জন।
ইছামতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮টি স্কুলের ৮৯৩ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। এতে ছাত্র হচ্ছে ৩৬৯ ও ছাত্রী ৫২৪জন।
এ বিষয়ে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. জামাল আহমদ জকিগঞ্জ বার্তাকে জানান উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়, শাহবাগ উচ্চ বিদ্যালয় ্ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় কানাইঘাট কেন্দ্রে পরীক্ষা দেবে তারা। বাকি সকল স্কুল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ্ও ইছামতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধিনে পরীক্ষার্থী রা পরীক্ষায় অংশ নিচ্ছে।
ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. আজিম উদ্দিন জানান সামবার বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য ইতোমধ্যে কেন্দ্র ও ভেন্যু গুলো প্রস্তুত করে রাখা হয়েছে।
এদিকে উপজেলার ২১মাদ্রাসার ৭৪৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে। জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের ১১টি মাদ্রাসার ৩৮৫জন ও ইছামতি কামিল মাদ্রাসা কেন্দ্রের ১০টি মাদ্রাসার ৩৬১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
