জকিগঞ্জে কলেজ ছাত্র আরিফের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১২:০৮:৫১,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০২০ | সংবাদটি ৪৬৬ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের নিয়াগুল নিবাসী, সোনাসার বাজারের স’মিল ব্যবসায়ী মখলিছুর রহমানের ছেলে, সড়কের বাজার মালিকনাহার মেমোরিয়াল একাডেমী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. আরিফুজ্জামান আরিফ ( সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে) আকস্মিক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিয়ুন। মরহুমের জানাযা মঙ্গলবার বেলা ১১ টার দিকে মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। আকস্মিক এ তরুণের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
