জকিগঞ্জে খাদিমুল ক্বোরআন পরিষদের তাফসির মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২:১০:৩১,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৭৬৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে খাদিমুল ক্বোরআন পরিষদ আয়োজিত তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। হাজারো মুসল্লির উপস্থিতিতে মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন প্রখ্যাত আলেম, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী। বয়ান পেশ করেন জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান সহ অনেকেই।
মাহফিলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও ঢাকা উত্তর সিটির কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা ফয়জুল মুনির চৌধুরী প্রমূখ। নসিহতমূলক বয়ান পেশ ও দোয়া পরিচালনা করেন শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী।

