জকিগঞ্জে খেলাফত মজলিসের ত্রাণ কর্মসূচীর উদ্বোধনে কেন্দ্রীয় মহাসচিব
প্রকাশিত হয়েছে : ১০:০৭:৩৫,অপরাহ্ন ২৪ মে ২০২২ | সংবাদটি ২৪৮ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড.আহমদ আবদুল কাদের। ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন তিনি।
মঙ্গলবার জকিগঞ্জ ও কানাইঘাটের বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য সংক্ষিপ্ত সফরে আসেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড.আহমদ আবদুল কাদের। দুপুরের দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের বন্যা দুর্গতদের মধ্যে উপজেলা খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধনের আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বিরের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম মুনশীর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব যুক্তরাজ্য প্রবাসী সদরুজ্জামান খাঁন, অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, মৌলভী বাজার জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান ও জকিগঞ্জ পৌর সভাপতি মাওলানা আবদুস সালাম প্রমূখ ছাড়াও বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জকিগঞ্জ সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ অসংখ্য পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী (বেশ কয়েকটি আইটেম) বিতরণের মাধ্যমে উপজেলা শাখার ত্রাণ কর্মসূচী উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে অন্য ইউনিয়নের বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।
