জকিগঞ্জে জমে উঠেছে গরুর হাঁট; দাম কমতে শুরু করেছে
প্রকাশিত হয়েছে : ৪:০৯:৫১,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ১৪৮৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: কোরবানীর গরুর বাজার বেশ জমে উঠেছে। জকিগঞ্জ বাজার, কালিগঞ্জ বাজার, শাহগলী বাজার, মাদ্রাসা বাজার, বাবুর বাজারসহ কয়েকটি হাঁটবাজারে ক্রেতা বিক্রেতারা ভির করছেন। প্রতিটি বাজারে ছোট, মাজারি ও বড় গরুর সংখ্যা কম নয়। বৃহস্পতিবারে জকিগঞ্জ বাজারে গরুর দাম ছিল তুলনামুলক বেশি। তবে অন্য বাজারের চেয়ে দাম একটু সহনীয় অর্থাৎ কম ছিল।
ক্রেতারা জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্রেতারা দাম ছাড়ছেন না। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শাকুরের পুত্র শাওন চৌধুরী জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান সৌখিন হিসেবে নিউজিল্যান্ডের গরু লালন–পালন করি। ৩টি গরু বৃহস্পতিবার জকিগঞ্জ বাজারে তোলা হলেও কাঙ্কিত দাম পাইনি। কালো বড় গরুটি ১লক্ষ ২৫হাজার দাম হয়েছে। ১লক্ষ ৭০হাজার টাকা দাম না পেলে বিক্রি করবো না। মাঝারি সাইজের দু‘টির মধ্যে প্রতিটি দাম হয়েছে ১লক্ষ ৫হাজার টাকা। তবে ১লক্ষ ২৫হাজার টাকা মূল্য চান শাওন।
জকিগঞ্জ বাজার ইজারাদার কামাল আহমদ বলেন, আগের চেয়ে গরুর দাম একটু কম মনে হয়েছে। এতে বিক্রি খুব হচ্ছে না। কারণ হিসেবে বলেন, বিক্রেতারা দাম ছাড়তে রাজী নন।
বাজারর বড় গরু গুলো দেখতে উৎসুক মানুষের ভির কিছুটা থাকলেও দেশীয় গরুর মূল্য ছিল অনেকটা বেশি। ইতোমধ্যে মায়ানমার ও ভারত থেকে গরু আসতে শুরু করেছে। এতে গরুর দাম একটু কমে গেছে।
অনেকেই গরুর মূল্য বেশি বেড়ে যা্ওয়ার ভয়ে আগেই কিনে নিয়েছেন। সব মিলিয়ে কোরবানীর ঈদের বাজার বেশ জমে উঠেছে।

