জকিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২:৪০:৩৬,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০২০ | সংবাদটি ৪৯৭ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং অলিম্পিয়াড মেলা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক অফিসের সহযোগিতায় মঙ্গলবার দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছালামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সহকারি কমিশনার (ভূমি) পল্লব হোম দাস ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের। মেলায় শিক্ষক-শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এবার স্কুল ও কলেজ মিলে মোট ২০ টি স্টল মেলায় অংশ নেয়। অংশগ্রহণকারিদের মধ্যে প্রতিযোগিতায় প্রাপ্ত ফলাফল হচ্ছে কলেজ পর্যায়ে প্রথম হয়েছে ইছামতি ডিগ্রী কলেজ, দ্বিতীয় হয়েছে হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ ও তৃতীয় বারহাল ডিগ্রী কলেজ। মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও তৃতীয় গোলাম মোস্তফা চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজ।
