জকিগঞ্জে দুর্গাপূজা শুরু, ৯৮টি পূজা মন্ডপে ৪৮টন চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:৩৮,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৬২৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আজ শুরু হয়েছে।
এবারে ৯৮টি পূজা মন্ডপে আর এ পূজাকে বর্ণাঢ্য করতে পূজামন্ডপগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রতিমা আর মন্ডপগুলোতে দেখা যাচ্ছে নান্দনিকতার ছাপ।
এবার ৯৮টি পূজা মন্ডপে ৪৮টন ৫০০কেজি চাল বিতরণ করা হয়েছে বলে জকিগঞ্জ বার্তাকে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ। তিনি বলেন প্রতিটি পূজা মন্ডপে ৪শ ৯৫কেজি চাল দেওয়া হয়েছে।
নিরাপত্তার বিষয়ে বলেন প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি ৬জন করে আনসার সদস্য দায়িত্বপালন করছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাওলাদার প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিতের কথা জানান।

