জকিগঞ্জে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত মিশু-মোস্তাক ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১:৪৭:২০,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০২৩ | সংবাদটি ১০৬ বার পঠিত
জকিগঞ্জে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত মিশু-মোস্তাক ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন
জকিগঞ্জের হাজী তৈয়ব আলী মহিলা আলিম মাদ্রাসায় কানাডা প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক মিশু-মোস্তাক দম্পতির প্রায় কোটি টাকা অর্থায়নে মিশু-মোস্তাক ডিজিটাল লাইব্রেরি, ডিজিটাল কম্পিউটার ল্যাব, ডিজিটাল অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা দুইটায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবন দাতা, কানাডা প্রবাসী মোস্তাক আহমদ তাপাদার। মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা জামিল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জেলা পরিষদের সদস্য ইফজাল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট দিদার আলম কল্লোল, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এম. এ জলিল চৌধুরী, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু,
জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কুতুব উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, পূবালী ব্যাংকের সাবেক ডিজিএম ফরিদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, মহানগর কৃষকলীগের সহ সভাপতি হোসাইন আহমদ, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম। অতিথিবৃন্দ মিশু-মোস্তাকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন শিক্ষার অগ্রগতির জন্য তারা নিবেদিতপ্রাণ। শিক্ষার উন্নয়নে তাদের বিশাল সহযোগিতার জন্য সব সময় দোয়া, কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে বলে তারা বক্তব্যে উল্লেখ করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষানুরাগী সাইফুদ্দিন খালেদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন তথা প্রয়োজনীয় সব কিছুই প্রদান করলেও তিনি ক্রেস্ট বা সংবর্ধনা নেননি। তিনি এতো কিছু দান করেও কিছুই বদলা না নিয়ে সকলের প্রতি দোয়া চেয়েছেন। এটি একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।
