জকিগঞ্জ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৪ এর উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি উপজেলার মরিচা বাগান বাড়ি এই বনভোজন ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এতে ফারিয়ার নব নির্বাচিত কমিটির সভাপতি আখতারুজ্জান রাজু, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া সহ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সহ সকল সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে এমন আয়োজন। মূলত সকলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি করতে এই উদ্যোগ।
বনভোজনে নানা রকমের খাবার পরিবেশনের পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় সকলের অংশগ্রহণ ছিল। এতে সকলকেই পুরস্কৃত করা হয়। সুন্দর, মনোমুগ্ধকর এমন আয়োজনে ফারিয়ার সকলেই উচ্ছ্বসিত হোন।