জকিগঞ্জে বিএনপি নেতা আহমদ রাজা মানিকের ইন্তেকাল; আগামীকাল জানাযা
প্রকাশিত হয়েছে : ৯:০৯:৪৫,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৭৩৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি, বারঠাকুরী ইউপি বিএনপির সভাপতি, সোনাসার বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক, সোনাসার গ্রাম নিবাসী আহমদ রাজা মানিক (৫৮) শনিবার বিকেল সোয়া ৩টার দিকে সিলেটের রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালি……রাজিয়ুন। তিনি দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস সহ নানা রোগে ভূগছিলেন। স্ত্রী, ৫ছেলে, ৩মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ী রেখে যান। মরহুমের জানাযা আগামীকাল রোববার বেলা ১১টার দিকে সোনাসার বাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
সদালাপি, স্বজ্জন ও বিএনপির নিবেদিতপ্রাণ এ ব্যক্তির ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ, জেলা বিএনপির উপদেষ্ঠা অধ্যাপক বদরুল হক বাদল, উপজেলা বিএনপির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সাবেক সাদারণ সম্পাদক জাহাঙ্গির শাহ চৌধুরী হেলাল, পৌর বিএনপির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস শাকুর প্রমূ।
এছাড়া বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, সাংবাদিক এনামুল হক মুন্না, ব্যবসায়ী মামুনুর রশিদ, সংগঠক রায়হান আহমদ সহ অনেকেই।

