জকিগঞ্জে বিশিষ্ট মুরব্বী খালিক তাপাদারের ইন্তেকাল; বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ১১:০০:২০,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৭৬০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মোস্তুফা উদ্দিনের পিতা, কালিগঞ্জ এলাকার মাতার গ্রাম নিবাসী, বিশিষ্ট মুরব্বী আব্দুল খালিক তাপাদার (৭০) বৃহস্পতিবার ভোর ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী…….রাজিয়ুন। তিনি বার্ধক্ষজণিত রোগে ভূগছিলেন। ৫ছেলে, ১মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। ঐদিন বেলা আড়াইটার দিকে নিজ বাড়ির সামনে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের আত্মীয় মাওলানা আব্দুল মুক্তাদীর। জানাযায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, বিশিষ্ট মুরব্বী শফিকুল হক তাপাদার, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, সাবেক চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী ছাড়াও সর্বস্থরের বিপুল সংখ্যক মুসল্লি জানাযায় অংশ নেন।
এদিকে মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ড. হাফিজ আহমদ মজুমদার এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার, সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির, ঢাকাস্থ সিলেট বিভাগ আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মোশতাক আহমদ, পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জালাল আহমদ, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, প্রধান শিক্ষক আজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, রিলন আহমদ চৌধুরী, জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না, যুবলীগ নেতা সওদাগর সেলিম, সাবেল মো: রেজা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার আহমদ চৌধুরী প্রমূখ।
বাবার মৃত্যুর বিষয়ে মোস্তুফা উদ্দিন জানান, গতকাল বুধবার আমার সৌদিআরব প্রবাসী ভাইকে সিলেটে বিদায় দিয়ে এসেছেন। কিন্তু আব্বা যে আমাদের ছেড়ে চলে যাবেন, এটাতো ভাবতে পারছি না। ইন্তেকালের খবর পেয়ে দেশ ও বিদেশ সহ নানাভাবে খোজখবর নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

