জকিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১০:১৭:৫৮,অপরাহ্ন ১৬ অক্টোবর ২০২৩ | সংবাদটি ৯৭ বার পঠিত
জকিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
জকিগঞ্জ প্রতিনিধি
আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তথা সারা বিশ্বের ন্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। সোমবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী আজাদ কাজী হাত ধোয়ার স্বাস্থ্যসম্মত পদ্ধতি প্রদর্শন করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সুস্থ্য থাকার জন্য বার বার সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করেন। উপরোক্ত অনুষ্ঠান সমূহে উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, মাওলানা আব্দুস ছবুর, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর সহ জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
