জকিগঞ্জে হাজারো দর্শকের উপস্থিতিতে হাডুডু খেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৫:০৫:২০,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৬৩৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের কালিগঞ্জ বাজারস্থ পূর্ব মাঠে বুধবার দিবারাত ১টার দিকে হাজারো দর্শকের উপস্থিতিতে আহমদ আল আলম হাডুডু খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, খেলার প্রবর্তক আহমদ আল আলম, ছাত্রনেতা মোর্শেদ আলম রিপন, সংগঠক ছায়েক চৌধুরী, ক্রীড়া সংগঠক আলী আহমদ, যুবলীগ নেতা শাহীন তালুকদার, আব্দুল হান্নান, আরিফুল হক ও রাহেল আহমদ প্রমূখ। খেলায় ৬৭টি দল অংশ গ্রহণ করছে।
হাডুডু ছাড়াও গাবলা ও লুডু খেলা অনুষ্ঠিত হচ্ছে।

