জকিগঞ্জে ১৮শ পিস ইয়াবা সহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১২:০০:৩৭,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৬৬৪ বার পঠিত

জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউনিয়নের অন্তর্গত উত্তর মাদারখাল সাকিনের মাদক ব্যবসায়ী আসামী মোঃ আব্দুর রব (৪৮)৷ পিতাঃ মৃত হাসমত আলী, সাং-উত্তর মাদারখাল, থানাঃ জকিগঞ্জ, জেলাঃ সিলেটকে বৃহস্পতিবার রাত ০১.০৫ মিনিটের সময় তাকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তী মোতাবেক পুকুরের উত্তর পশ্চিম কোনে রাখা একটি পাইপের ভিতর সাদা রংয়ের প্লাস্টিকের কৌটায় ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
