জকিগঞ্জে ৪টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:৪৭,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৯১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় জকিগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হলো আজ সোমবার (পহেলা ফেব্রুয়ারি) সকাল ১০টায়। এবারে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নিয়মিত-অনিয়মিত মোট ১২২৯ পরিক্ষার্থী এবং ইছামতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিয়মিত-অনিয়মিত মোট ৬১৪জন শিক্ষার্থী রয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্র পরীক্ষা চলবে।
এবারে মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় জকিগঞ্জের দু’টি কেন্দ্রে নিয়মিত-অনিয়মিত মোট ৮১৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ করার কথা রয়েছে। তন্মধ্যে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৩৭৫জন এবং ইছামতি কামিল মাদ্রাসা কেন্দ্রে ৪৪৩জন শিক্ষার্থী রয়েছে। প্রথম দিন ক্বোরআন শরীফ পরীক্ষা চলছে।এ দিকে সার্বিক বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস ছালাম জকিগঞ্জ বার্তাকে বলেন এসএসসি-দাখিল পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্নে প্রয়োজনীয় সব কিছু করা হয়েছে। সব ক’টি কেন্দ্রের নিরাপত্তা, শৃংখলা রক্ষায় সংশ্লিষ্টরা তৎপর থাকবে। কেন্দ্র সচিব গণ তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
