জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলিজনিত বিদায়ী সংবর্ধনা
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে. এম. ফয়সালের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য দেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে.এম. ফয়সাল।
আছলাম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য দেন পৌরসভার মেয়র মো. আব্দুল আহাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, মাওলানা আব্দুস ছবুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মো. ফরিদ মিয়া, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, সাংবাদিক এনামুল হক মুন্না, ইউএনও কার্যালয়ের মিছবাহ আজাদ, এখলাছুর রহমান প্রমূখ।
সভা সঞ্চালন করেন ইউএনও কার্যালয়ের সিএ আব্দুল ফাত্তাহ। বক্তারা বলেন এ. কে. এম. ফয়সাল ছিলেন একজন সৎ, ভালো মানুষ। মানুষকে আন্তরিকতা, নিষ্টার সাথে সেবা দিয়েছেন। তাঁর অবদানের কথা স্মরণ থাকবে যুগ যুগ ধরে।
সংবর্ধিত অতিথি বিদায়ী ইউএনও বলেন ঐতিহ্যবাহী জকিগঞ্জের মানুষ অতিথিপরায়ণ এবং আন্তরিক। তিনি জকিগঞ্জের মানুষের ভালোবাসার কথা আজীবন মনে রাখবেন বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।