জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বদলী
প্রকাশিত হয়েছে : ৪:৩৭:২৮,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৬ | সংবাদটি ১২৪৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে সুনামগঞ্জের দিরাইয়ে যোগদান করতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার আদেশ এসেছে। দিরাইয়ে যোগদান করতে বলা হয়েছে। আমার স্থলে কিশোরগঞ্জের এ্সিল্যান্ড একজন নারী অফিসার হিসেবে যোগদান করার কথা রয়েছে। আগামী সপ্তাহে জকিগঞ্জ থেকে চলে যাবার কথা জানান তিনি। বিগত ৯-১১-১৫ সালে তিনি প্রথম ইউএনও হিসেবে জকিগঞ্জে যোগদান করেছিলেন। প্রায় ১১মাস থাকার পর বদলির আদেশ আসলো।

