জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্সের তৃতীয় বর্ষপূর্তি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৭:৪৭:২৮,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ১০৬২ বার পঠিত
কাজী মো: আব্দুল মুহিত, ফ্রান্স থেকেঃ গত ২৬ ডিসেম্বর ২০১৬ সোমবার প্যারিস গার দো নোর্ডে একটি রেস্টুরেন্টে বিপুল সংখ্যকের উপস্থিতির মাধ্যমে জকিগঞ্জ ঐক্য পরিষদের ২০১৬’র বাৎসরিক সাধারণ সভা ও তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। এই প্রথম বারের মতো জকিগঞ্জ ঐক্য পরিষদের পক্ষ থেকে ২০১৭ সালের ক্যালেন্ডার প্রকাশনা করা হয়।
অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ কবির উদ্দিন ও সিনিয়র সহঃ সভাপতি খালেদ আহমদ এর সভাপতিত্বে কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী মো: আব্দুল মুহিত। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. আব্দুল লতিফ। এছাড়া ও বক্তব্য রাখেন মো. আব্দুল ক্বাদির, সাহেদ আহমদ, মো. আব্দুল কুদ্দুস,আশফাক রাহাত চৌধুরী, দেলওয়ার হুসেন জসিম, মো.আরিফ হুসাইন, দেলওয়ার হুসেন । উপস্থিত অনেক নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
এছাড়াও উপস্তিত ছিলেন নুর উদ্দিন, দেলওয়ার হুসেন, আলম উদ্দিন, তাজির আহমদ প্রমূখ ।
