জকিগঞ্জ পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ৭,৮ ও ৯ নং ওর্য়াডের কর্মী সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১:১৮:১৮,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ১২৪০ বার পঠিত
জকিগঞ্জ পৌরসভা ছাত্রদলের উদ্যোগে শুক্রবার বিকেলে ৭,৮ ও ৯নং ওর্য়াডের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শামছুদ্দোহা।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক জনাব আব্দুস শাকুর। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক রনি, ৮নং ওর্য়াড বিএনপি সভাপতি শামিম আহমদ।
উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ আহমদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজন, যুগ্ম আহ্বায়ক কুতবুল আলম রাজু, যুগ্ম আহ্বায়ক মেহদী লায়েক, যুবদল এর জুবেল আহমদ, আবু সুফিয়ান,পৌরসভা ছাত্রদলের সদস্য জাবেদ আহমদ, জবরুল হোসেন ইমন, রুহেল আহমদ,আব্দুল্লাহ আল মামুন,রায়হান আহমদ,মাহবুব হোসেন,শামিম আহমদ, কলেজ ছাত্রদল সভাপতি মাহফুজ আহমদ রিফাত,সাধারণ সম্পাদক সুলতান আহমদ, ১ম যুগ্ম সম্পাদক রাব্বি, বালক উচ্চ বিদ্যালয় সভাপতি ইফতি সহ বিএনপি,যুবদল,ছাত্রদল এর নেতৃবৃন্দ।

