জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র-কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ৯:৩১:৪৭,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৫৯৩ বার পঠিত
জকিগঞ্জ পৌরসভার ৫ম নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহের ১ম দিন ১৮ ডিসেম্বর শুক্রবার ৭ জন এবং ১৯ ডিসেম্বর ৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাদমান সাকিব জানান, মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। তন্মধ্যে স্বতন্ত্র মেয়র পদে ১জন, সংরক্ষিত কাউন্সিলর ৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি জানান, শুক্র ও শনিবারসহ অফিস চলাকালীন সময়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। প্রতীক বরাদ্ধ ১১ জানুয়ারি।
নির্বাচনী প্রতীক:
এবারের নির্বাচনে মেয়র পদে ৪১টি রাজনৈতিক দলের দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক হচ্ছে ইস্ত্রি, কম্পিউটার, ক্যারাম বোর্ড, চামুচ, জগ, টাই, নারিকেল গাছ, বড়শি, মোবাইল ফোন, রেল ইঞ্জিন, হ্যাঙ্গার, হেলমেট।
সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) প্রতীক হচ্ছে অটো রিকশা, আনারস, আংটি, চশমা, জবা ফুল, টেলিফোন, দ্বিতলবাস, বলপেন, মেট্রোরেল ও হারমোনিয়াম।
কাউন্সিলর পদের প্রতীক হচ্ছে, উঠপাখি, গাজর, টিউব লাইট, টেবিল লেম্প, ডালিম, ঢেঁড়শ, পাঞ্জাবি, পানির বোতল, ফাইল কেবিনেট, ব্রিজ, ব্লাকবোর্ড ও স্ক্রু ড্রাইভার।
